মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ব্রাক্ষ্মণপাড়ায় শ্বাসরোধে রিক্সা চালককে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1449225977আমিনুল ইসলাম হুসাইনী, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উজ্জ্বল মিয়া (১৫) নামের একজন রিকশা চালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহত উজ্জ্বল মিয়া ব্রাক্ষ্মণপাড়া উপজেলার করিমপুর গুচ্ছ গ্রামের সোহাগ মিয়ার বড় ছেলে। পুলিশ সোমবার সন্ধ্যায় তার লাশ পাশের  গ্রাম বাড়ানীর বিল থেকে উদ্ধার করে।

উজ্জ্বলের পিতা সোহাগ মিয়া জানান, উজ্জ্বল পেশায় একজন ব্যাটারি চালিত রিক্সা চালক। উজ্জ্বল রোববার বাড়ি থেকে রিক্সা নিয়ে বের হয়ে আসার পর আর বাড়ি ফিরেনি। প্রতিবেশীদের সাথে তাদের বিরোধ ছিলো বলে উল্লেখ করে তিনি বলেন, তারাই তাকে হত্যা করতে পারে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম বদিউজ্জামান আওয়ার ইসলাম ২৪ ডটকমকে জানান,স্থানীয় সূত্রে খবর পেয়ে আমরা উজ্জ্বলের লাশ পাশের গ্রাম বাড়ানীর বিল থেকে উদ্ধার করি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় লুঙ্গি পেচানো এবং অন্ডকোষে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহতের পারিবারিক তথ্যের ভিত্তিতে তাদের প্রতিবেশী সামছু মিয়ার ছেলে আল হোসেন ও মেয়ে শিরিন বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ