সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

সন্ত্রাসীর সঙ্গে গোলাগুলি; ওসিসহ আহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pulice2আওয়ার ইসলাম: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ সোমবার ভোর সাড়ে ৩টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পাশে সংগ্রামপুঞ্জির জমিদার নেরোলা থেনসংয়ের বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানের সময় আগ্নেয়াস্ত্র, গুলি ও ধারালো অস্ত্রসহ স্ট্যালিন নামের একজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন জানান, অভিযানকালে তিনি নিজে আহত হয়েছেন। আহত অন্য পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন উপপরিদর্শক (এসআই) রাজিব, জামাল, নুরে আলম, আশরাফ, কনস্টেবল হিমেল ও নিজাম।

ওসি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সংগ্রামপুঞ্জির নেরোলা থেনসংয়ের বাড়িতে অভিযান চালানো হলে বাড়ির ছাদ থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য পুলিশও ১৮টি গুলি চালায়।

পুলিশ জানায়, পরে ওই বাড়ি থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ২৩টি গুলি ও দুটি রামদা, দুটি খাসিয়া দাসহ সন্ত্রাসী স্ট্যালিনকে আটক করা হয়।

সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ