মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

স্বীকৃতি না হলে কওমী মাদরাসা আলিয়ার ছাত্রাবাসে পরিণত হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বীকৃতির অভাবে কওমী মাদরাসা আলিয়ার ছাত্রাবাসে পরিণত হবে বলে মন্তব্য করেছেন দারুল মাআরিফের সহকারী মহাপরিচালক মুফতি জসিম উদ্দিন নদভী।

বুধবার (৩১ আগস্ট) বিকেলে কওমী মাদরাসা শিক্ষাসনদ বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন কওমী শিক্ষা কমিশন ২০১২-এর সদস্য আল্লামা সুলতান যওক নদভী। কওমী শিক্ষাসনদ স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আহ্বায়ক মুফতি আবুল কাসেম ও সদস্যসচিব মাওলানা ইয়াহইয়া মাহমুদ।

মতবিনিময়ে বক্তারা বলেন, স্বীকৃতির অভাবে কওমী মাদরাসার শিক্ষার্থীরা আলিয়ামুখি হচ্ছে। বহু শিক্ষাপ্রতিষ্ঠানের বড় হুজুরদের সন্তানরাও আলিয়াতে পরীক্ষা দিচ্ছে। এর ফলে কওমী মাদরাসা মেধাশূন্য হয়ে যাচ্ছে। দেশের আলেমগণ যুগের চাহিদা বুঝতে ব্যর্থ হলে কওমী মাদরাসার এই অপূরণীয় ক্ষতির জন্য তারা ইতিহাসের কাছে দায়ী থাকবেন।

প্রতিনিধি দলের চট্টগ্রাম সফরকালে মাদরাসায় মাদরাসায় স্বীকৃতির পক্ষে আভাস পাওয়া গেছে। এ সময় তারা চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়া, জামিয়া ইসলামিয়া জিরি, হামিউস সুন্নাহ মেখল মাদরাসা, দারুল মাআরিফসহ বিভিন্ন মাদরাসার আলেমগণের সঙ্গে মতবিনিময় করেন।

এজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ