মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

satra_majlishআওয়ার ইসলাম: ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ। রাজধানীর শাহজাহানপুর মাহবুব আলী ইনস্টিটিউটে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের নতুন কমিটি গঠন করা হয়। এতে ২০১৬-২০১৭ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি হিসেবে মুহাম্মদ আজিজুল হক এবং সেক্রেটারি জেনারেল পদে ইলিয়াস আহমদ নির্বাচিত হন।

কেন্দ্রীয় সদস্য সম্মেলন ২০১৬-এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন ড. আহমদ আবদুল কাদের। তিনি বলেন, সরকার দেশের স্বার্থকে বাদ দিয়ে ভারতের তোষামোদে ব্যস্ত। প্রকৃতির অনন্য উপহার সুন্দরবন আমাদের সম্পদ, বাংলাদেশের হৃদপিণ্ড। সরকার দেশের নৈসর্গিক প্রকৃতি ও পরিবেশের তোয়াক্কা না করে কয়লা বিদ্যুতের মতো ধ্বংসাত্মক একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের সহযোগী হিসেবে ভূমিকা পালন করছে। অপরদিকে এদেশের সংখ্যাগরিষ্ট মানুষের ঈমান-আক্বিদা ও তাহযিব তামাদ্দুনের সাথে সাংঘর্ষিক একটি শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার পায়তারা চালাচ্ছে। সরকারের পরিকল্পিত শিক্ষানীতি ও শিক্ষা আইন বাস্তবায়ন হলে নাস্তিকতা এবং ধর্মহীনতা বিষবাস্পে ক্ষতিগ্রস্থ হবে পুরো সমাজ। অনৈতিকতার বিস্তার ঘটবে, বাড়বে সামাজিক অপরাধ ও চরিত্রহীনতা।

বিদায়ী কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় অফিস ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন, এডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু।

সম্মেলনে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৬-২০১৭ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন মুহাম্মদ আজিজুল হক, সেক্রেটারি জেনারেল মনোনীত হন ইলিয়াস আহমদ।

সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় অর্থ ও আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ মাসুদ হোসাইন, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, কেন্দ্রীয় অফিস ও বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ ফরিদ উদ্দীন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি মুহাম্মদ ইসহাক, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তর সভাপতি মনসুরুল আলম মনসুর প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ