মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

পাকিস্তানে বন্ধ হচ্ছে ভারতীয় টিভি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে ভারতীয় সব চ্যানেল বন্ধ হওয়ার পর এবার পাকিস্তানও সেই পথে হাঁটছে। তারা দেশটিতে ভারতীয় কোনো চ্যানেল না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

পাকিস্তানে ব্যাপক জনপ্রিয় ভারতীয় চ্যানেল। বাংলাদেশের মতো সেখানকার নাগরিকরাও স্টার জলসা জি বাংলার মতো চ্যানেলগুলো গোগ্রাসে গিলেন। সম্প্রতি পাকিস্তানে সম্প্রচারিত বিদেশি টিভি চ্যানেলের বিষয়বস্তুতে আপত্তি তুলেছে পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ)। এরই প্রেক্ষিতে দেশটিতে ভারতীয় সব চ্যানেল বন্ধের সিদ্ধান্ত নিচ্ছে।

পিইএমআরএ চেয়ারম্যান আবসার ইসলাম জানিয়েছেন, কেবল অপারেটর ও স্যাটেলাইট চ্যানেলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, বিদেশি বিষয়বস্তু সম্প্রচার নিয়ন্ত্রিত করতে হবে। প্রাইম টাইমে বিদেশি অনুষ্ঠান দেখানো যাবে না। অক্টোবরের ১৫ তারিখের মধ্যে বিদেশি চ্যানেলগুলোর কর্তৃপক্ষকে তাদের শোয়ের সময়সীমা পুনর্বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতীয় ডিটিএইচ পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির ডিলারদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। মোট ২৪ ঘণ্টা এয়ার টাইমের মধ্যে মাত্র ১০% সময় বরাদ্দ করা হয়েছে বিদেশি অনুষ্ঠান দেখানোর জন্য। অবশ্য এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ভারতীয় চ্যানেলের প্রদর্শন বন্ধ করার চেষ্টা হয়েছে পাকিস্তানে, কিন্তু প্রতিবারই দর্শকদের চাপে পড়ে ভারতীয় চ্যানেলের সম্প্রচার জারি রাখতে হয়েছে।

পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি সে দেশের যে চ্যানেলগুলি বেআইনিভাবে ভারতীয় চ্যানেলে সম্প্রচারিত কনটেন্ট দেখাচ্ছে বলে অভিযোগ, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। যেসব চ্যানেল লাগতার মডেল আচরণবিধি নিয়মিত ভাঙছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ