সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে জঙ্গিবাদ নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

photo-1472897204আওয়ার ইসলাম: বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের চেয়ারম্যান ড. আবদুল মান্নান বলেছেন, দেশে এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই যেখানে জঙ্গিবাদ নেই। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউজিসি চেয়ারম্যান।

জঙ্গিবাদের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে আব্দুল মান্নান বলেন, সবাই সচেতন হলে জঙ্গিরা বাংলাদেশে আস্তানা গড়তে পারবে না।

আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন থাকতে হবে। জঙ্গিবাদ নিয়ে যেকোনো সংবাদ যে কেউ সরাসরি জানাতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘আমার টেলিফোন ২৪ ঘণ্টা খোলা রয়েছে।’

উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো জঙ্গিবাদ আস্তানা গড়তে পারেনি। ভবিষ্যতেও পারবে না।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, জঙ্গিবাদ একটি ভাইরাস। এর জন্য প্রয়োজন প্রতিরোধমূলক ব্যবস্থা। তার মধ্যে আইনি কাঠামো সংশোধনও একটি প্রক্রিয়া হতে পারে।

ঢাবি উপাচার্যের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, মহাসচিব ড. এ এস এম মাকসুদ কামাল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ