সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

খুনীদের কাছ থেকে গণতন্ত্র ও মানবিকতার জ্ঞান নিতে চাই না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ali-Shah-Geelani copyআওয়ার ইসলাম : কাশ্মিরে হুররিয়াত কনফারেন্সের একাংশের চেয়ারম্যান সাইয়্যেদ আলী শাহ গিলানি বলেছেন, ‘যাদের হাত আমাদের নিরীহ মানুষের রক্তে ভেজা তাদের কাছ থেকে গণতন্ত্র এবং মানবিকতা নিয়ে কোনো জ্ঞান নিতে চাই না।’ তিনি আরো বলেছেন, ‘রাজ্যে সফররত সর্বদলীয় প্রতিনিধি দল জম্মু-কাশ্মিরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখুক ভারতীয় গণতন্ত্রের উপহার যা গত কয়েক দশকে তাদের হত্যাকারী বাহিনী আমাদের দিয়েছে।’

সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যের পাল্টা জবাবে গিলানির ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে। গিলানির মুখপাত্র বলেন, আলোচনার জন্য সরকারিভাবে তাদের কোনো আমন্ত্রণই জানানো হয়নি।

রোববার রাজনাথ সিংয়ের নেতৃত্বে যাওয়া সর্বদলীয় প্রতিনিধিদের মধ্য থেকে সিপিআই(এম) নেতা সীতারাম ইয়েচুরি, সিপিআইয়ের ডি রাজা, জেডিইউয়ের শারদ যাদবরা ব্যক্তিগত উদ্যোগে হুররিয়াত প্রধান সাইয়্যেদ আলী শাহ গিলানি এবং সেখানকার আন্দোলনরত অন্য নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে যান। যদিও তারা ওই প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে রাজি হননি।

যদিও গত দুই মাস ধরে গৃহবন্দি অবস্থায় থাকা হুররিয়াত প্রধান সাইয়্যেদ আলী শাহ গিলানির বাড়িতে সীতারাম ইয়েচুরিসহ অন্যরা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য গেলেও গিলানির বাড়ির সদরদরজা খোলা হয়নি। সেখানে মিনিট দশেক দাঁড়িয়ে থাকার পর গিলানির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয় যে, তিনি প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন না।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ