শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

ইসরাইলি দখলদারিত্ব ফিলিস্তিনে দারিদ্র্য বাড়াচ্ছে: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistinআওয়ার ইসলাম : জাতিসংঘ বলেছে, ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের কারণে ফিলিস্তিনে প্রতিনিয়ত দারিদ্র্য বাড়ছে। এই দখলদারিত্ব না থাকলে ফিলিস্তিনের জিডিপি’র হার বর্তমানের দ্বিগুণ থাকত বলেও জানিয়েছে এই বিশ্ব সংস্থা।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক কনফারেন্স (আংটাড) এক প্রতিবেদনে বলেছে, ইসরাইলি দখলদারিত্বের অবসান হলে ফিলিস্তিনের বেকারত্ব ও দারিদ্র্য উল্লেখযোগ্য মাত্রায় কমে আসবে।  প্রতিবেদনে বলা হয়, “দখলদারিত্ব না থাকলে অধিকৃত ফিলিস্তিনের অর্থনীতির জিডিপি প্রবৃদ্ধি বর্তমানের দ্বিগুণ থাকত।”

বেশ কয়েকটি গবেষণা ও সমীক্ষার বরাত দিয়ে আংটাডের প্রতিবেদনে দেখানো হয়েছে, ইহুদিবাদী ইসরাইল কীভাবে ফিলিস্তিনিদের মৌলিক মানবাধিকার লঙ্ঘন করছে এবং  ফিলিস্তিনের অর্থনীতি শেষ করে দিচ্ছে।

১৯৬৭ সালের যুদ্ধে দখলীকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে বর্তমানে ২৩০টিরও বেশি অবৈধ বসতি স্থাপন করেছে ইহুদিবাদী ইসরাইল। পূর্ব আল-কুদসসহ জর্দান নদীর পশ্চিম তীরের এসব ফিলিস্তিনি ভূখণ্ডে হাজার হাজার ইহুদি অভিবাসী অবৈধভাবে বসবাস করছে। বেশিরভাগ ক্ষেত্রে ফিলিস্তিনি জনগণকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়ে সেখানে অবৈধ ইহুদি বসতি নির্মাণ করছে ইসরাইল।

আন্তর্জাতিক আইনে সব ইসরাইলি বসতি অবৈধ। অধিকৃত ফিলিস্তিনে বসতি স্থাপন নিষিদ্ধ করে জাতিসংঘ যে প্রস্তাব পাস করেছে তা একের পর এক লঙ্ঘন করে যাচ্ছে তেল আবিব। এ কাজে ইহুদিবাদী ইসরাইলকে মদদ দিচ্ছে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ