সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

গরুর মাংস খাওয়ায় ভারতে দুই নারীকে গণধর্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nariআওয়ার ইসলাম: গরুর মাংস খাওয়ার অপরাধে ভারতে দুই মুসলমান নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার এক নারী অভিযোগ করেছেন, তাকে এবং তার ১৪ বছর বয়সী বোনকে গণধর্ষণ করা হয়েছে।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ওই নারী জানান, যে চার ব্যক্তি তাদের ধর্ষণ করেছে, তারা সে সময় বলেছিল যে গরুর মাংস খাওয়ার জন্যই তাদের শ্লীলতাহানি করা হচ্ছে। তবে এই দুই নারী গরুর মাংস খাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

হরিয়ানা রাজ্যের মেওয়াটে দু`সপ্তাহ আগে একদল জঙ্গি হিন্দু এক বাড়িতে হামলা চালিয়ে এক পুরুষ ও এক নারীকে পিটিয়ে হত্যা করে। সে সময় এই দুই নারীও নির্যাতনের শিকার হন। তবে সে সময় তাদের ধর্ষণের কথাটি জানাজানি হয়নি।

ওই হামলায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সন্দেহভাজনদের গ্রেফতার করেছে। তবে হামলার সঙ্গে গোরক্ষক সংগঠনের সদস্যরাই যে জড়িত রয়েছে এর পক্ষে কোনো প্রমাণ তারা পায়নি।

ভারতের রাজধানী দিল্লি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানায় গরুর মাংস খাওয়া বা বহন করা নিষিদ্ধ। আইন করে সেখানে গো-সেবা কমিশন আর গরু জবাই বা পাচার রোধে একটি বিশেষ পুলিশ দলও তৈরি হয়েছে।

মেওয়াট জেলাটি মুসলমান-প্রধান এলাকা। এখানকার জনসংখ্যার প্রায় ৭০ শতাংশ মুসলমান।

আরআর