সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

অদ্ভুত বোলারের দেখা মিলল পাকিস্তানে (ভিডিও)

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

yasir-janশামিম হোসেন: পাকিস্তানে অদ্ভুত এক পেস বোলারের সন্ধান পাওয়া গেছে, যিনি দুই হাতেই সমান বল করতে সক্ষম। তার নাম ইয়াসির জান। বিষ্ময়কর এই বোলারকে খুঁজে বের করেছেন লাহোর কোয়ালান্দারের কোচ আকিব জাভেদ।

ইয়াসিরের বিশেষ বৈশিষ্ট হচ্ছে তিনি দুই হাতেই নিখুঁত লাইন ও লেন্থ বজায় রেখে বল করতে পারেন। ডানহাতে বল করলে তিনি প্রচুর গতি দিতে পারেন। আর বামহাতে বল করলে দিতে পারেন বাউন্স। তাকে পাকিস্তানের নতুন গোপন অস্ত্রও ভাবা হচ্ছে।

সম্প্রতি রাওয়ালপিন্ডিতে ট্যালেন্ট হান্ট সেশনের আয়োজন করেন আকিব জাভেদ। সেখানেই তিনি খুঁজে পান ইয়াসিরকে। ইতোমধ্যে পাকিস্তানের গণমাধ্যমে ঝড় তুলেছেন এই তরুণ তুর্কী।

ইয়াসিরের সম্পর্কে আকিব জাভেদের মন্তব্য, ‘এই কিশোরকে একবছর পরিচর্যা করলে দারুণ এক বোলারে পরিণত করা সম্ভব হবে।’

ক্রিকেটবিশ্বে সব্যসাচী বোলার ইয়াসির জান প্রথম নন। ইংলিশ ক্রিকেটার গ্রাহাম গুচ দুই হাতেই বল করতে পারতেন। ১৯৯৬ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে ইনিংসের শেষ ওভারে তিনি দুই হাতে বল করেছিলেন।

ইয়াসির জানের দুই হাতে বল করার ভিডিও:


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ