শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বৈধতা পেলেন তাসকিন-সানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

taskin_saniশামিম হোসেন

স্পিনার আরাফাত সানি ও পেসার তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন বৈধ ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আজ শুক্রবার বিকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানিয়েছে আইসিসি।এমন খবরে দারুণ খুশি তাসকিন। তিনি এই দিনটার অপেক্ষায় ছিলেন।

এক প্রতিক্রিয়ায় তাসকিন বলেছেন, ‘আমি এই দিনটির অপেক্ষাতেই ছিলাম। নিজের পারফর্মে আগের থেকে আরও ভালো করার ইচ্ছে পোষণ করছি। বোলিংয়ের ধার আরও বেড়ে গেছে। সামনের ম্যাচগুলোতে আশা করছি, ভালো করবো।’

এর আগে আইসিসির বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বাংলাদেশের দুই বোলারের কনুইয়ের বাঁক এখন গ্রহণযোগ্য (১৫ ডিগ্রি) মাত্রার মধ্যে আছে। তাই আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে আর কোনো বাধা নেই দু’জনের।’

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ন্যাশনাল ক্রিকেট একাডেমির ল্যাবে বোলিং অ্যাকশন পরীক্ষা দেন সানি-তাসকিন। তার ঠিক ১৪ দিন পর একসঙ্গে দু’জনই সুখবর পেলেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ