সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

শারজায় সব মসজিদে লাইব্রেরী প্রতিষ্ঠার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_12514" align="alignleft" width="483"]maszid-nabawi মসজিদে নববীর লাইব্রেরীতে শত শত মানুষের অধ্যয়নের একটি চিত্র[/caption]

ফারুক ফেরদৌস : ইসলামি সমাজ ব্যবস্থায় মসজিদ শুধুমাত্র একটি ইবাদত খানার ভূমিকা পালন করে না। বরং সাধারণ মুসলমানদের আচরিক সংশোধন ও জ্ঞানের ক্ষেত্রে পথ প্রদর্শনও মসজিদ থেকে হয়। দুর্ভাগ্য যে, বর্তমানে বেশিরভাগ মুসলিম দেশেই মসজিদের জ্ঞানমূলক কার্যক্রম দৃষ্টির আড়ালে চলে গেছে। অন্য ধর্মের ধর্মশালাগুলোর মত মসজিদ হয়ে উঠছে নিছক নামাজখানা।

আরব আমিরাতের তৃতীয় জনবহুল শহর শারজার সরকার এ ব্যাপারে একটি চমৎকার পদক্ষেপ নিয়েছে। শারজার শাসক ও সুপ্রিম কাউন্সিলের সদস্য ড. শেইখ সুলতান বিন মুহাম্মদ আল কাসেমি শারজার সব মসজিদে বড় লাইব্রেরী প্রতিষ্ঠার নির্দেশ জারি করেছেন। যাতে মুসলমানরা নিজেদের জ্ঞান পিপাসা মিটানোর জন্যও মসজিদের শান্ত ও পবিত্র অঙ্গনে আসতে পারে। নির্দেশ অনুযায়ী এই লাইব্রেরীগুলো মসজিদের ইমামদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এবং ইমামদেরকে লাইব্রেরী পরিচালনার জন্য অতিরিক্ত ভাতাও দেয়া হবে। খবর গলফ নিউজের সূত্রে ডেইলি পাকিস্তানের।

শারজার একটি এলাকায় ডিপার্টমেন্ট অব ইসলামিক এ্যাফেয়ার্স এর নতুন ভবন উদ্বোধনের সময় এই নির্দেশ জারি করেন শেইখ সুলতান। এ সময় তিনি আরও বলেন, ইমামরা মানুষের মধ্যে আচরিক সংশোধন ও ইলমি ক্ষেত্রে পথ প্রদর্শনের দায়িত্ব পালন করে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

এফএফ