শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা

জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি দিলেন ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nata-trumpআওয়ার ইসলাম : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচিত হলে তিনি জেরুজালেম শহরকে ‘ইসরাইল রাষ্ট্রের অখণ্ড রাজধানী’ হিসেবে স্বীকৃতি দেবেন। ফিলিস্তিনের ঐতিহাসিক নগরী বাইতুল মোকাদ্দাস বা জেরুজালেমকে নিজের রাজধানী হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছে দখলদার ইসরাইল।

রোববার নিউ ইয়র্কের ম্যানহাটান এলাকায় অবস্থিত ট্রাম্প টাওয়ারে ইজরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকে তেল আবিবের সে প্রচেষ্টাকে স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি দেন ট্রাম্প। ১৯৬৭ সালের যুদ্ধে এই নগরী দখল করেছিল তেল আবিব।

প্রায় ৯০ মিনিটের ওই বৈঠকের পর ট্রাম্পের প্রচারাভিযান বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে সম্ভাব্য ট্রাম্প প্রশাসন। দুই নেতা আমেরিকা ও ইসরাইলের মধ্যে ‘বিশেষ সম্পর্ক’কে আরো শক্তিশালী করার উপায় নিয়েও আলোচনা করেন বলে বিবৃতিতে জানানো হয়। বৈঠকে ইসরাইলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়নে সামরিক সহায়তা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। সেইসঙ্গে তিনি বলেন, ‘ইসলামি সন্ত্রাসবাদের’ বিরুদ্ধে যুদ্ধে তেল আবিবকে ওয়াশিংটনের ‘গুরুত্বপূর্ণ অংশীদার’ মনে করেন তিনি।

সূত্র : সিএনএন, পার্স টুডে

এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ