সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

দেওবন্দে ডেঙ্গু ও টাইফয়েড জ্বরের প্রকোপ : বহু ছাত্র অসুস্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

deobandনাজমুল ইসলাম, দেওবন্দ থেকে : ভারতে মৌসুম পরিবর্তনের সময় এ বছর দেওবন্দ এলাকায় ডেঙ্গু ও টাইফয়েড জ্বর ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। জানা গেছে, গত দেড় মাস থেকে এলাকার প্রায় অধিকাংশ মানুষই ডেঙ্গু কিংবা টাইফয়েডে আক্রান্ত। সরকারী কিংবা কোনো প্রাইভেট ক্লিনিকে তিল ধারণেরও কোন সুযোগ নেই।এ পর্যন্ত দেওবন্দেই প্রায় ৩০এর উপরে মানুষ ডেঙ্গু ও টাইফেটে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।

দারুল উলূম দেওবন্দের অনেক ছাত্র ডেঙ্গু ও টাইফয়েড জ্বর আক্রান্ত হয়ে নিয়মিত ক্লাসে উপস্থিত হতে পারছে না। রোগীদের আরোগ্য কামনায় দেওবন্দ এলাকার প্রতিটি মসজিদেই পাঁচ ওয়াক্ত নামাজের পর সবার আরোগ্য ও শিফা কামনায় কোরআন খতম ও তাসবিহ তাহলীল করে দোয়া করা হচ্ছে।

এদিকে পবিত্র হজ্জ পালন শেষে দেশে আসার পর থেকেই দারুল উলূম দেওবন্দের ‘বাহরুল উলূম’ খ্যাত আল্লামা নেয়ামতুল্লাহ আজমী সাহেব দা.বা.'র শারীরিক অবস্থাও ভালো না।পাঠদান করানো হুজুরের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ছে। অস্থায়ীভাবে হুজুরের কিতাব তা'লীমাত এর পক্ষ থেকে ‘ইবনে হাজার’ খ্যাত মুফতি হাবীবুর রাহমান আ'জমী সাহেবকে দেয়া হয়েছে।

এফএফ