বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

জাপান দূতাবাসের উপপ্রধানের সাথে ফরিদ উদ্দীন মাসঊদের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

farid-jpg-cআওয়ার ইসলাম : মানবকল্যাণে শান্তির ফতোয়া বিশ্বব্যাপী তুলে ধরার আহ্বান জানিয়েছেন জাপান দূতাবাসের উপ-প্রধান তাকাশি ম্যাতশোনাগা। তিনি বলেন, অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়ে হামলাকেও অবৈধ ঘোষণা করে শান্তির যে ফতোয়া এসেছে তা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে পারে।

আজ ২৯ সেপ্টেম্বর বেলা তিনটায় বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদের সঙ্গে তার বাসভবনে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

ফতোয়া প্রকাশের এই চেষ্টাকে ধন্যবাদ জানিয়ে তাকাশি বলেন, শান্তির এই বানীকে সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে হবে।

বৈঠককালে আল্লামা মাসঊদ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যে পরিস্থিতি ছিলো অশান্তির সেই ঘটঘটা এখন বিরাজমান। তাই শান্তির বানি ছড়িয়ে দেওয়া একান্ত জরুরি। হলিআটিজান ও শোলাকিয়ায় জঙ্গি ও সন্ত্রাসি হামলার পর জনগণের যে স্বতুঃস্ফূর্ত এগিয়ে আসা তা এই ফতোয়ারই একটা প্রভাব। কারণ মুসলিম সমাজে ফতোয়ার খুবই প্রভাব রয়েছে।

জাপান দূতাবাসের উপ-প্রধান তাকাশি নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে জমিয়ত সভাপতি আল্লামা মাসঊদ বলেন, আল্লাহপর মেহেরবানীতে আমি নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নই।তবে প্রশাসন নিরাপত্তার ব্যবস্থা করেছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ