সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

পাকিস্তানের পাল্টা হামলায় ৮ ভারতীয় সেনা নিহত; গ্রেফতার ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

somali-senaআওয়ার ইসলাম : অধিকৃত কাশ্মির সীমান্তে ভারতীয় সেনাদের হামলায় ২ পাকসেনা নিহতের প্রতিবাদে পাকিস্তানি সেনারা হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ৮ ভারতীয় সেনা নিহত হয়েছেন। এছাড়াও একজনকে আটক করেছে পাক সেনারা। খবর ডনের

এর আগে বৃহস্পতিবার রাতে ভারতীয় সেনারা লাইন অব কন্ট্রোলে হামলা চালায় যাতে ২ পাক সেনাসহ ৪০ জন নিহত হয়। ভারতীয় সেনাবাহিনীর ডিজিএমও রণবীর সিং সাংবাদিক এ অভিযানকে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বলে দাবি করেছেন। তবে তাদের এ দাবি প্রত্যাখ্যান করেছিল পাকিস্তানের সেনাবাহিনী।

পাকিস্তানের সিকিউরিটি ফোর্স এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছে, আটককৃত ভারতীয় সেনার নাম বাবুলআল চৌহান। পাকিস্তানের পাল্টা আঘাতে নিহত ভারতীয় ৮ সেনার লাশ সীমানার কাছেই পড়ে ছিল। তবে তাৎক্ষণিকভাবে তারা লাশ সেখান থেকে সরানো হয়নি।

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপত্র আইএসপিআর বলেছে, লাইন অফ কন্ট্রোলে মধ্যরাত থেকে যুদ্ধ শুরু হয়ে সকাল ৮ টা পর্যন্ত স্থায়ী ছিল। আইএসপিআর প্রকাশিত বিবৃতিতে বলা হয়, পাক সেনাবাহিনী সর্বশক্তি নিয়ে প্রস্তুত রয়েছে। ভারতীয় সেনাদের যে কোনো সময় উচিত শিক্ষা দিতে তারা প্রস্তুত।

সূত্র: ডন উর্দু

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ