সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

সার্জিক্যাল স্ট্রাইকের দাবি নাকচ করল জাতিসংঘ; ভারতের সমালোচনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ban-ki-munআওয়ার ইসলাাম : পাকিস্তানের বিরুদ্ধে চালানো ভারতের কথিত সার্জিক্যাল স্ট্রাইকের দাবি নাকচ করে দিয়েছে কাশ্মির সীমান্তে মোতায়েন জাতিসংঘ সামরিক পর্যবেক্ষক দল। আর এ কারণে ওই দলের কঠোর সমালোচনা করেছে ভারত।

নিয়ন্ত্রণ রেখা  বা এলওসি নামে পরিচিত কাশ্মির সীমান্তে যুদ্ধবিরতি পর্যবেক্ষণের দায়িত্বে নিয়োজিত রয়েছে জাতিসংঘের একটি মিশন। জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দল এলওসিতে ১৯৭১ সাল থেকে চালু হওয়া যুদ্ধবিরতি পর্যবেক্ষণ করে আসছে।

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে কথিত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ভারতীয় দাবি জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ এর আগে নাকচ করে দিয়েছিলেন। দৈনিক সংবাদ ব্রিফিং তিনি বলেছিলেন, ‘জাতিসংঘের সামরিক পর্যবেক্ষক দল’ ভারত এবং পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখা বরাবর সরাসরি কোনো গোলাগুলি হতে দেখেনি। যুদ্ধবিরতির ওই কথিত লঙ্ঘন সম্পর্কে আমরা প্রতিবেদন থেকে জেনেছি। পর্যবেক্ষক দল এ নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলছে।’

অবশ্য বান কি মুনের মুখপাত্রের বক্তব্য নাকচ করে দিয়ে জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন বলেন, কেউ ‘পর্যবেক্ষণ’ করল কি  করল না তার ওপর ভিত্তি করে বাস্তবতার কোনো পরিবর্তন ঘটে না।

গত বুধবার রাতে ভারতীয় সেনাবাহিনী এলওসি পার হয়ে পাকিস্তানে ঢুকে সন্ত্রাসীদের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি। ওই অভিযানকে ভারত নাম দেয় ‘সার্জিক্যাল স্ট্রাইক’। ওই হামলায় অনেক সন্ত্রাসী নিহত হওয়ার দাবি করেছে নয়াদিল্লি। অবশ্য ভারতের এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলেছে, সীমান্ত এলাকায় এ ধরনের সংঘর্ষ নতুন নয়।

সূত্র : পার্স টুডে

এফএফ