সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু

স্বীকৃতি বিষয়ে সরকারি কমিশনের প্রথম বৈঠক মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

99999আওয়ার ইসলাম: কওমী মাদরাসার শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি বাস্তবায়নের লক্ষে শিক্ষা মন্ত্রণালয় গঠিত ৯ সদস্যের কমিটির প্রথম বৈঠক আগামীকাল বিকালে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মহল। রাজধানীর চৌধুরীপাড়ায় অবস্থিত জামিয়া ইকরা বাংলাদেশ বা ঢাকার কাওরান বাজারের আম্বরশাহ মসজিদে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির আহবায়ক মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ।

‘বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন ২০১৩’ যাচাই বাছাই ও সময়োপযোগী করে মন্ত্রণালয়ে পেশ করার জন্য গত ২৭ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে ৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। এক সপ্তাহ বিরতি দিয়ে মঙ্গলবার প্রথম বৈঠকে বসতে যাচ্ছে এ কমিটি।

কমিটির নেতৃবৃন্ধ জানিয়েছেন, লাখো তরুণের স্বপ্নময় কওমি সনদের স্বীকৃতিকে কেউ বাধাগ্রস্থ করতে পারবে না। কমিশিন কওমি মাদরাসার ইতিহাস ঐতিহ্য ও স্বার্থ রক্ষা করে এগিয়ে যাবে।

কমিটির সদস্য সচিব গহরডাঙ্গা মাদরাসার প্রিন্সিপাল মুফতি রুহুল আমিন বৈঠকের কথা নিশ্চিত করে আওয়ার ইসলামকে বলেছেন, বৈঠকে উপস্থিতির ব্যাপারে সব সদস্যই নিশ্চিত করেছেন। আশা করি সবাই উপস্থিত হবেন বৈঠকে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হতে পারে এসব নিয়ে কিছু জানেন না বলে জানান মুফতি রুহুল আমিন।

৯ সদস্যের এ কমিটিতে রয়েছেন, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, মুফতি রুহুল আমিন, মাওলানা সুলতান যওক নদভী, মাওলানা আবদুল হালিম বোখারী, মাওলনা আনোয়ার শাহ, মাওলানা আবদুল বাসেত বরকতপুরী, মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি এনামুল হক, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ