মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেনাবাহিনীর মহড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mirpurআওয়ার ইসলাম: গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনায় বাংলাদেশ সফরের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ছিল ইংল্যান্ড ক্রিকেট দল।  শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই বাংলাদেশে পা রেখেছেন ইংলিশ ক্রিকেটাররা।

সফরকারী ইংল্যান্ডকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল সেনাবাহিনীর আধাঘণ্টার একটি মহড়া।

বেলা ১১টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলে এই মহড়া। এই মহড়ায় দেখা যায়, স্টেডিয়ামে হঠাৎ বোমার বিস্ফোরণ। কিছুক্ষণের মধ্যে খেলোয়াড়দের জিম্মি করা হয়। খেলোয়াড়দের উদ্ধারে জরুরি ভিত্তিতে মাঠে সেনাবাহিনী চলে আসে। কিছুক্ষণ চলে গোলাগুলি চলে। জিম্মিদশা থেকে খেলোয়াড়দের উদ্ধার করে হেলিকপ্টারে করে দ্রুত নিয়ে যাওয়া হয়।

ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে কোনো নাশকতা হলে তা কীভাবে মোকাবিলা করা হবে, সে উদ্দেশ্যেই এই মহড়া। এই সিরিজে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কাজ করবে সেনাবাহিনী।

এফএফ