আওয়ার ইসলাম: গাজীপুর ও টাঙ্গাইলে তিনটি জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে সন্দেহভাজন ১১ জঙ্গি নিহত হয়েছে। শনিবার ভোর থেকে পরিচালিত অভিযানে গাজীপুর সদরের লেবুবাগানে দুজন, পাতারটেকে সাতজন এবং টাঙ্গাইল সদরের কাগমারা এলাকায় দুজন নিহত হয়। তাদের মধ্যে নিউ জেএমবির সমন্বয়ক জঙ্গি আকাশও রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। -ঢাকাটাইমস
জঙ্গিবিরোধী অভিযানে এক দিনে এতজন নিহত হয়নি এর আগে। গত ২৬ জুলাই কল্যাণপুরে ‘জাহাজ বিল্ডিং’ নামের বাড়ির একটি ফ্ল্যাটে পুলিশের অভিযানে মারা যায় নয়জন।
গাজীপুরের লেবুবাগানে পরিচালিত অভিযানের ব্যাপারে র্যাবের গণমাধ্যম শাখার মুখপাত্র মুফতি মাহমুদ খান জানান, কয়েকজন জঙ্গি বাড়িটিতে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ভোরে বাড়িটি ঘিরে ফেলে র্যাব ও পুলিশ। পরে সকাল আটটার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল বাড়িটিতে অভিযান শুরু করে। দরজা ভেঙে একটি কক্ষে ঢোকার চেষ্টা করলে জঙ্গিরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাব ও পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই জঙ্গি ঘটনাস্থলেই মারা যায়।
নিহত দুজন হলেন, রাশেদ মিয়া ও তৌহিদুল ইসলাম। তাদের বাড়ি নরসিংদীতে। রাশেদ এইচএসসি পরীক্ষায় পাস করার পর ঢাকায় আসেন। আর তৌহিদুল ডুয়েটের ছাত্র।
অভিযানের পর ঘটনাস্থল থেকে একে-টোয়েন্টি টোয়েন্টি বোরের একটি রাইফেল, তিনটি চাপাতি, বিপুল পরিমাণ গুলি, বোমা তৈরির সরঞ্জাম, ল্যাপটপ উদ্ধার করা হয় বলে র্যাবের এই কর্মকর্তা জানান।
স্থানীয় লোকজন জানান, একতলা ওই বাড়ির মালিকের নাম আতাউর রহমান। তিনি সপরিবারে ঢাকায় থাকেন। মাস দুয়েক আগে নির্মাণকাজ শেষ হওয়ার পর বাড়িটিতে তিনটি পরিবারকে ভাড়া দেন তিনি।
টাঙ্গাইলের অভিযানের ব্যাপারে র্যাব-১২ এর কমান্ডার মহিউদ্দিন ফারুকী জানান, সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল পৌর এলাকার কাগমারা গ্রামে তিনতলা একটি বাসায় জঙ্গি আস্তানার খবর পেয়ে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের গুলিতে দুই জঙ্গি নিহত হয়।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, কয়েক মাস আগে এই বাসায় ভাড়া নেয় তিন যুবক। তাদের বাড়ি বগুড়ায় বলে স্থানীয়রা জানায়। তারা জঙ্গি কর্মকাণ্ডে জড়িত এমন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানোর সময় দুজন নিহত হয়। তারা কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত র্যাবের এই কর্মকর্তা তা জানাননি।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাবের সদস্যরা সদর উপজেলার কাগমারায় আজাহার উদ্দিনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ‘আল্লাহ আকবার’ ধ্বনি দিয়ে জঙ্গিà¦