সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি

মাদরাসার ছাদ থেকে পড়ে ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sirajdikhanআওয়ার ইসলাম: রাজধানীর ধোলাইপাড় এলাকার দারুল রহমান হাফেজিয়া মাদরাসার ছ‍াদ থেকে পড়ে মো. ফাহিম (১০) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (০৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।  মাদরাসার অধ্যক্ষ মাওলানা ন‍ুরুল্লাহ জানান, মাদরাস‍াটির পঞ্চমতলা থেকে হঠাৎ করে নিচে পড়ে ফাহিম গুরুতর আহত হয়। উদ্ধার করে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ফাহিম মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরা গ্রামের ছেলে। তার বাবার নাম আবদুল হালিম। তবে কী কারণে ফাহিম ছাদে গিয়েছিলো তা জানাতে পারেননি মাওলানা নুরুল্লাহ।  বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ