মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র ঘোষণা দিতে যুক্তরাষ্ট্রে পিটিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

teror-indiaআওয়ার ইসলাম: ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্রের ঘোষণা দিতে এবার ‘হোয়াইট হাউজে’ পিটিশন দেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী পাকিস্তানি নাগরিকরা হোয়াইট হাউজের ওয়েবসাইটে ওই পিটিশন দাখিল করেছেন।

পিটিশনে দাবি করা হয়েছে, উপজাতীয় এলাকা বেলুচিস্তান ও করাচিতে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ভারত। একই সঙ্গে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর অ্যাজেন্ট কুলভূষান যাদবের উপস্থিতি সেই অভিযোগের সত্যতা প্রমাণ করে। ওই পিটিশনে আরো বলা হয়েছে, ‘র’ অ্যাজেন্ট কুলভূষান যাদব বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যক্রমে তেহরিক-ই-তালিবান ও আল-কায়েদাকে অর্থায়নের কথা স্বীকার করেছেন।

ওই পিটিশনে এখন পর্যন্ত ৯৪ হাজার ৬০ জন সাক্ষর করেছেন। আগামী ২৭ অক্টোবর পর্যন্ত আরো ৫ হাজার ৯৪০ জন ওই পিটিশনে সাক্ষর করলে হোয়াইট হাউজ কর্তৃপক্ষ তা গ্রহণ করবে। হোয়াইট হাউজের ওয়েব সাইটে দাখিল হওয়া পিটিশনের বিষয়ে ওবামা প্রশাসনের সাড়া দিতে কমপক্ষে এক লাখ সাক্ষরের প্রয়োজন হয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ