মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কাশ্মির ইস্যুতে পাকিস্তানকে তুরস্কের সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pakturkআওয়ার ইসলাম: কাশ্মির ইস্যুতে পাকিস্তানের অবস্থানের প্রতি পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে তুরস্ক। রেডিও পাকিস্তানের বরাত দিয়ে আজ (মঙ্গলবার) এ খবর দিয়েছে দেশটির ইংরেজি দৈনিক ডন।

পত্রিকাটি বলছে, “তুরস্কের ইস্তাম্বুল শহরে অনুষ্ঠিত বিশ্ব জ্বালানি পরিষদের বৈঠকে ইসলামাবাদের পক্ষে প্রতিনিধিত্বকারী পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তুর্কি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে সাক্ষাৎ করেন এবং কাশ্মিরে ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরেন। এসময় তুর্কি প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে সংহতি প্রকাশ করেন।”

জ্বালানি পরিষদের বৈঠকের অবকাশে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও খাজা আসিফ বৈঠক করেন। এছাড়া, পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ দূত মুহাম্মাদ পারভেজ মালিক ও মোহসিন শাহ নওয়াজ রাঞ্ঝা তুরস্কের জাতীয় সংসদের স্পিকার ইসমাইল কাহরামনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে কাশ্মিরের ভারতীয় নিরাপত্তা বাহিনীর নিপীড়নের বিষয়ে অবহিত করেন। পাশাপাশি পাক প্রতিনিধিরা তুর্কি স্পিকারকে সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর নিরাপত্তা পরিস্থিতি ও বেড়ে চলা সামরিক উত্তেজনা সম্পর্কেও জানান।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ