মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ভাঙল জাগপা, শফিউল আল প্রধান বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

prodhanআওয়ার ইসলাম: ২০ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা ভেঙে গেছে। এর আগে জোটের শরিক ইসলামী ঐক্যজোট, এনপিপিসহ আরো কয়েকটি শরিক দল ২০ দলীয় জোট থেকে বের হয়ে যায়। তবে এসব দলের একটি অংশ অবশ্য বিএনপির নেতৃত্বাধীন জোটে থেকে যায়।

এদিকে, সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়া জাগপার নতুন সাধারণ সম্পাদক হাজী মো. মুজিবুর রহমান অ্যাডভোকেট জাগপার নতুন নেতৃত্বের বিষয়টি নিশ্চিত করে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জাগপার সভাপতি শফিউল আলম প্রধানকে বহিস্কার করা হয়েছে এবং ২০ দলীয় জোটে না থাকার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণতন্ত্রের জন্য ফেনা তুললেও দলের ভেতর এক নায়কত্ব প্রতিষ্ঠা, যুদ্ধাপরাধীর দায়ের অভিযুক্ত জামায়াতের সাথে ঘনিষ্ট সম্পর্ক ও মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্তদের মুক্তির দাবি, নির্বাচনী রাজনৈতিক ব্যবস্থার বিপরিতে অবস্থান গ্রহণের কারণে জাগপা সভাপতি শফিউল আলম প্রধানকে দলীয় সভাপতির পদ হতে অব্যাহতি প্রদান করা হয়েছে।

গত রবিবার দলীয় কার্যালয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)র দিনব্যাপী বর্ধিত সভায় উপরোক্ত সিদ্ধান্তসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জাগপা সহ-সভাপতি একেএম মহিউদ্দিন আহম্মেদ বাবলুর সভাপতিত্বে সভায় দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় সর্বসম্মতিক্রমে একেএম মহিউদ্দিন আহমেদকে সভাপতি, হাজি মুজিবুর রহমান অ্যাডভোকেটকে সাধারণ সম্পাদক করে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ