মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পরিকল্পিত ভাবে মানুষের মনে ধর্ম-ভীতি সৃষ্টি করা হচ্ছে -মুফতী ফয়জুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fayzullahআওয়ার ইসলাম: ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, দেশে সন্ত্রাসবাদী সহিংস ঘটনার পর পরিকল্পিত ভাবে মানুষের মনে ধর্ম-ভীতি সৃষ্টি করা হচ্ছে। অনেকে নিজের ছেলেকে মসজিদে যেতে নিষেধ করছেন। দ্বীনদার মানুষকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এমন অমূলক ভীতি সৃষ্টি কাম্য নয়। পরিস্থিতি সঠিকভাবে উপলব্ধি করে সঠিক প্রতিকার-ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

আজ রবিবার বাদ বাদ যোহর  ইসলামী ঐক্যজোটের লালবাগস্থ কার্যালয়ে মাওলানা জাফর আহমদ এবং মুফতী মুনিরুল ইসলামের নেতৃত্বে আগত উলামাদের উদ্দেশ্যে মুফতী ফয়জুল্লাহ একথা বলেন।

একটি ভুল পদক্ষেপ আরেকটি ভুলেরই জন্ম দিয়ে থাকে- মন্তব্য করে মুফতী ফয়জুল্লাহ আরো বলেন, আপনার ধার্মিক ছেলেটিকে মসজিদে যেতে নিষেধ না করে ঘরের পরিবেশটাই ধর্মীয়  আবহে গড়ে তুলুন এবং ধর্মের বিষয়ে ঘরোয়া আলাপচারিতা ও শিক্ষা প্রশিক্ষনের সংস্কৃতি গড়ে তুলুন। পরিবারগুলোতে যদি বিশুদ্ধ দ্বীনী শিক্ষার ধারা গড়েওঠে এবং ধর্ম ও ধার্মিকতার প্রতি ইতিবাচক মানসিকতা, শৃঙ্খলা,শান্তি এবং সহনশীল দৃষ্টিভঙ্গি তৈরি হয় তাহলে এর সুফল আসবে অনেক বেশী।

তিনি উলামায়ে কেরামকে পরিস্থিতির নাযুকতা উপলব্ধি করার আহবান জানিয়ে বলেন,এখন গালাগালির সময় নয়। গলাগলির সময়। ঐক্য সময়ের অপরিহার্য দাবী। ঐক্যবদ্ধ ভাবে আমাদেরকে এগয়ে যেতে হবে।

অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবুল কাশেম,মাওলানা আলতাফ হোসাইন,মাওলানা আবুল খায়ের বিক্রমপুরী প্রমুখ।

এফএফ

<