সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সহজ জয় হাতছাড়া বাংলাদেশের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sabbir2আওয়ার ইসলাম: জয়ের নাগালে এসেও হাতছাড়া হয়ে গেল। চট্টগ্রাম টেস্টে স্বাগতিক বাংলাদেশ ২২ রানে হেরে গেল। বলা যায়, হাতের মুঠো থেকে ইংল্যান্ড জয় ছিনিয়ে নিয়েছে।

শেষ দিনে ঐতিহাসিক জয়ের জন্য প্রয়োজনীয় ৩৩ রান তুলতে ব্যর্থ হন সাব্বির-তাইজুলরা।

বেন স্টোকসের করা দিনের চতুর্থ ওভারের প্রথম দুই বলে এলবিডব্লিউ হয়ে তাইজুল ও শফিউল ইসলাম ফিরলে ২৬৩ রানে গুটিয়ে স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের।

এ জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে সফরকারীরা ১-০ ব্যবধানে এগিয়ে গেল।

টস জিতে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছিল ২৯৩ রান। জবাবে মুশফিকরা প্রথম ইনিংসে ২৪৮ রানে গুটিয়ে যায়। ইংলিশরা দ্বিতীয় ইনিংসে ২৪০ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য বাংলাদেশ ২৮৬ রানের লক্ষ্য পায়, যেটি থেকে মাত্র ২২ রান দূরে তারা আটকে গেল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ