মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ভারত বাংলাদেশে গণতন্ত্র হত্যায় সহযোগিতা করছে: শামসুজ্জামান দুদু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

duduআওয়ার ইসলাম: বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করেছেন, ভারত বাংলাদেশের গণতন্ত্র হত্যার সহযোগিতা করছে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন।

‘কাশ্মীর ইস্যু এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতা’ শীর্ষক এ মানববন্ধনে তিনি বলেন, ভারত যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করছিল ঠিক একইভাবে গণতন্ত্র হত্যার জন্য সহযোগিতা করছে।

শামসুজ্জামান দুদু বলেন, কাশ্মীরের বিষয়ে বাংলাদেশ সরকার ভারতের পক্ষ নিয়েছে। কিন্তু বাংলাদেশের জনগণের কাশ্মীরের সঙ্গে রয়েছে। এ কথা ভারতের মনে রাখা উচিত।

আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্যে রাখেন।

এফএফ