শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

ইসলামাবাদ অচল কর্মসূচি: হাইকোর্ট-ইমরান খান মুখোমুখি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

imran-khanআওয়ার ইসলাম: পাকিস্তানের রাজধানী ইসলাবাদ অচল করার কর্মসূচিকে ঘিরে অনেকটা মুখোমুখি অবস্থানে চলে গেছে তেহরিকে ইনসাফ দল বা পিটিআই’র প্রধান ইমরান খান ও ইসলামাবাদ হাইকোর্ট। এ অবস্থায় আগামী সোমবার ইমরান খানকে তলব করেছে আদালত।

ইমরান খান বলেছেন, আগামী ২ নভেম্বর যেকোনো মূল্যে ওই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। অন্যদিকে ইসলামাবাদ হাইকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে, যেন ওই দিন কাউকে কোনো কন্টেইনার দিয়ে রাস্তা বন্ধ করতে দেয়া না হয়। ইমরান খানের দল পিটিআই’র ডাকা ইসলামাবাদ অচল কর্মসূচির বিরুদ্ধে দায়ের করা রিট পিটিশনের শুনানিকালে বিচারপতি শওকত আজিজ সিদ্দিকি বলেন, “২ নভেম্বর কাউকে ইসলাবাদ বন্ধ করে দেয়ার অনুমতি দেয়া হবে না। প্রতিবাদের নামে সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্নের বিষয়ে আপোশ করা হবে না।”

বিচারপতি শওকত আজিজ তার আদেশে আরো বলেছেন, যদিও পিটিআই’র প্রতিবাদ করার অধিকার রয়েছে তবে কোনো দলকেই শহর অবরুদ্ধ করার সুযোগ দেয়া হবে না। তিনি বলেছেন, প্রতিবাদের দিন হাসপাতাল, স্কুল এবং দোকানপাট সবই খোলা থাকবে। পিটিআই-কে জনসভা করার জন্য জেলা প্রশাসন নির্দিষ্ট স্থান বরাদ্দ দেবে।

এদিকে, রাজধানী ইসলামাবাদে গণবিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ