সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের দারুল আমান মাদরাসার ছাত্র নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

touhidচট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা শোলকাটা দারুল আমান মাদরাসা থেকে বাঁশখালী উপজেলার সরল গ্রামের তৌহিদুল ইসলাম (১৩) নামে এক হাফেজিয়া মাদরাসার ছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।

গত ২৪ অক্টোবর সকালে শিক্ষক কর্তৃক প্রহারের শিকার হওয়ার পর ওই ছাত্র নিখোঁজ হয়ে যায়। রোববার পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ মাদরাসা ছাত্র বাঁশখালীর সরল ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকার আবদুল মালেকের একমাত্র ছেলে।

জানা গেছে, গত দেড় বছর ধরে বাঁশখালীর এই ছাত্র আনোয়ারা মেডিকেল সংলগ্ন দারুল আমান হাফেজিয়া মাদরাসায় পড়ছিল। গত ২৪ অক্টোবর সোমবার সকালে হেফজখানার  শিক্ষক তাকে বেত্রাঘাত করলে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।

মাদরাসার পরিচালক মাওলানা তৈয়ব হালিম জানান, তৌহিদুল ইসলাম নিখোঁজ হওয়ার খবর তার পরিবারকে জানিয়েছি। আজই থানা পুলিশকে জানাব।

এদিকে তৌহিদের বাবা বাদী হয়ে বাঁশখালী থানায় জিডি করেছেন।

আরআর