মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কালীপুজা দেখতে গিয়ে ধর্ষিত ফুপু ভাতিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rape-two_29224_1477899841আওয়ার ইসলাম: গ্রামের পরিচিত দুই যুবকের সঙ্গে বিশ্বাস করে ফুপু ও ভাতিজি গিয়েছিলেন কালীপূজার ঠাকুর দেখতে। কিন্তু সেই যুবকই কিনা করল নারীর জীবনের সবেচেয়ে বড় সর্বনাশ।

ওই দুই নারীর অভিযোগ তাদের ধর্ষণ করেছে তাদের সঙ্গে থাকা দুই যুবক। ঘটনা এখানেই শেষ নয়, লজ্জ্বা ও অপমানে এক নারী গলায় দড়ি দিয়ে আত্মহত্যাও করেছেন।

গত শনিবার রাতে ভারতের কুচবিহার জেলার মাথাভাঙার হাজরাহাট পঞ্চায়েত এলাকায় বেলেরডাঙা গ্রামে এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলেরডাঙা গ্রামে পাশাপাশি বাড়ি ওই দুই নারী নবম শ্রেণির ছাত্রী। সম্পর্কে তারা ফুপু ও ভাতিজি। পরিবারের সকলেই চাষের কাজ করেন।

অভিযুক্ত দুই যুবকের বয়সও বেশি নয়। তাদের সঙ্গে আগে থেকেই ওই দুই কিশোরীর আলাপ ছিল। যুবকেরা পড়াশোনা ছেড়ে দিয়েছে অনেক আগেই। একজন ট্রাক্টর চালায়, আর অন্যজন ক্ষেতে কাজ করে।

কিশোরীদের পরিবারের অভিযোগ, যুবকদের সঙ্গে তারা কালীপূজা দেখতে বেরিয়েছিল। বেরোনোর পরেই যুবকদের অভিসন্ধি বুঝতে পেরে তারা ফিরে আসতে চেয়েছিল। তখন তাদের টেনে হিঁচড়ে কাছের একটি জঙ্গলে নিয়ে গিয়ে ওই যুবকেরা ধর্ষণ করে।

রবিবার দুপুরে দুই কিশোরীর পরিবারই থানায় যায়। ঠিক সেই সময়েই ফাঁকা বাড়ি পেয়ে অন্য মেয়েটি গলায় দড়ি দেয় বলে জানা গিয়েছে।

আরআর