সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

একসঙ্গে মাওলানা নদভী’র পাঁচ বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাসান আল মাহমুদ

5books

মাওলানা উবায়দুর রহমান খান নদভী। বাংলাদেশের গুণি বিশিষ্ট অালেম, লেখক, সাংবাদিক ও কলামিস্ট। লেখালেখি করছেন দীর্ঘ ৪০ বছর। পেশাদার সাংবাদিকতায় আছেন ৩০ বছর ধরে। জাতীয় সাপ্তাহিকের নির্বাহী সম্পাদক হিসেবে ১০ বছর এবং জাতীয় দৈনিকের সিনিয়র সম্পাদক হিসেবে ১৫ বছর অভিজ্ঞতা তার ঝুলিতে।

সম্প্রতি বাংলা বাজারের অন্যতম প্রকাশনী রাহনুমা বের করেছে তাঁর পাঁচটি বই একত্রে প্রকাশ করেছে। প্যাকেট, প্রচ্ছদ সবকিছুতে নতুনত্বের ছোঁয়া। পুরনোকে দিয়েছে নতুন আদল। একত্রে পাঁচটি বই সংগ্রহে রাখতে পারেন। তার আগে বইগুলোর বিস্তারিত জেনে নিন।

ইতিহাসের কান্না

শেষ মোগল সম্রাট পরিবারের করুণ কাহিনি নিয়ে লেখা এ বইটি উর্দুভাষী লেখক দিল্লির অসাধারণ সাহিত্য প্রতিভা খাজা হাসান নিজামী এর ‘বেগমাতকে অাঁসু’ বা রাজমহীষীদের অশ্রুধারা বই থেকে কয়েকটি পর্ব অনুবাদ করে নাম দিয়ছেন 'ইতিহাসের কান্না'। এতে সম্রাটের পরিবার থেকে গুলবানু, শাহজাদী, শেষ সম্রাজ্ঞীসহ মোট ১৫ জনের করুণ কাহিনি দক্ষ অনুবাদে গেঁথেছেন। যাতে ইতিহাসের কান্নায় একাকার হয়ে গেছে বইটি।

হৃদয় থেকে

লেখালেখি জীবনের দীর্ঘ ৪০ বছরে বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শত সহস্র প্রবন্ধ, নিবন্ধ, কলাম থেকে নির্বাচিত করে 'খোদায়ী নীতিমালার বৈশ্বিক ছকে বাংলাদেশ, গণমানুষের হৃদয়রাজ্যে যাদের শাসন চলে, দেখা হয়
নাই চক্ষু মেলিয়া, যাদের প্রচেষ্টায় বাংলাদেশ হবে অাধুনিক ইসলামী রাষ্ট্রের মডেল'সহ মোট ২৫ টি চিন্তা, দর্শন সমৃদ্ধ লেখার সন্নিবেশ ঘটেছে ‘হৃদয় থেকে’ নামক বইয়ে।

অাধুনিক বিশ্বের চল্লিশজন নওমুসলিমের অাত্মকাহিনি

মানবতার গাইডলাইন, জীবন জিজ্ঞাসার জবাবে ভরপুর ইসলামের সুমহান আদর্শে অনুপ্রাণিত হয়ে ইসলামকেই বেছে নেয় জীবনের পাথেয় স্বরুপ বিশ্বের নানা মানুষ। বিশ্বের বিখ্যাত লোক, সেলিব্রেটি, বৈজ্ঞানিক, দার্শনিক, বুদ্ধিজীবি এমনকি স্বয়ং ধর্মযাজক-পাদ্রীরাও যখন ইসলামের শীতল ছায়াকে আশীর্বাদ করে নেয়, লেখককে তখন ভীষণ রকম নাড়া দেয়, অন্দোলিত করে তুলে তাঁর হৃদয় অমুসলিমদের ইসলাম গ্রহণের কাহিনি। লেখক দেখতে পান, একটি মানবসন্তান অনন্তকালীন জাহান্নাম থেকে নিস্কৃতি পেয়ে জান্নাতের পথে উঠে এল। প্রতিধ্বনি তুলে লেখকের হৃদয় ওয়ালে বারবার আপডেট হয় ‘এরচেয়ে বড় পরম চরম চূরান্ত ও কাঙ্খিত প্রাপ্তি বিশ্ব চরাচরে আর কী হতে পারে। এ