মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চকবাজারে সাংবাদিককে পুড়িয়ে মারার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

222-thumbnailআওয়ার ইসলাম: নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে রিপোর্ট করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। তারা হলেন যমুনা টিভির সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরা পারসন শাহিন আলম। দুর্বৃত্তরা রিপোর্টার শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে দেয়ার চেষ্টা করে।

আজ রোববার সকালে রাজধানীর চকবাজারের ৩০নং দেবিদাস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

সকালে চকবাজারের ৩০নং দেবিদাস ঘাট এলাকায় অবৈধ পলিথিন বিষয়ে প্রতিবেদন করতে যান তারা। সেখানে পলিব্যাগ তৈরির একটি ফ্যাক্টরির চিত্রধারণের সময় প্রতিষ্ঠানটির মালিক জব্বার ও রহিম তাদের বাধা প্রদান করেন।

বাধা পেয়ে শাকিল ও শাহীন ফিরে আসার সময় পেছন থেকে তাদের ওপর হামলা চালানো হয়। প্রায় ১০ থেকে ১২ জন ব্যক্তি তাদের কিল, ঘুষি, লাথি মেরে ও পিটিয়ে আহত করেন। এসময় জীবন বাঁচাতে একটি মুদি দোকানে আশ্রয় নিলে দুর্বৃত্তরা দোকানে ঢুকে কেরোসিন ঢেলে শাকিলকে পুড়িয়ে মারার চেষ্টা চালায়। পরে রাস্তায় লোকজন এসে তাকে উদ্ধার করে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ