সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

সায়ীদ উসমানের কিশোর কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

saeed_usman

মনের বনের পাখি

আয়রে আমার মনের বনের পাখি
যাসনে উড়ে
বেশি দূরে
করুন সুরে
রাত দুুপুরে
তারে আমি বারে বারে ডাকি!
আয়রে আমার মনের বনের পাখি!!

তবু পাখি হেসে হেসে
ডানা মেলে উড়তে থাকে
হাওয়ার ভেলায় ভেসে ভেসে
মেঘের মতো ঘুরতে থাকে-
সে কেবলই আমাকে দেয় ফাঁকি-

তবু তারে বারেবারে ডাকি!
আয়রে আমার মনের বনের পাখি!!

তারে দেখার আশায় আমি
পাহাড় চূড়ায় উঠি নামি
জানে আমার অন্তর্জামী
সে জীবনের চেয়ে দামি

আয় পাখি আয় দিন বেশি নেই বাকি!
আয়রে আমার মনের বনের পাখি!!

 

প্রিয় নবি

প্রিয় নবি শুয়ে আছেন কোন সে সুদূর দূরে
সেই সে সুদূর দূরে আমার মন চলে যায় উড়ে

মন নবিজীর রওজাপাকে
দিন রজনী পড়ে থাকে
নবির প্রতি দুরুদ সালাম পাঠায় সুরে সুরে
প্রিয় নবি শুয়ে আছেন কোন সে সুদূর দূরে

আমার হৃদয় মন একেলা
দিন রজনী সারা বেলা
নূর মদিনার পথের পরশ নেয় সে ঘুরে ঘুরে
প্রিয় নবি শুয়ে আছেন কোন সে সুদূর দূরে

নূর মদিনার পথের মাটি
কী মধুময় কী যে খাঁটি
দূর মদিনা নূর মদিনা বাজে হৃদয়জুড়ে
প্রিয় নবি শুয়ে আছেন কোন সে সুদূর দূরে

 

বৃদ্ধাশ্রম

ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!
খোকার খবর যা শুনিয়ে ওরে দূরের পাখি!!
আসবে খোকা ডাকবে মা ডাক পথ যে চেয়ে থাকি!!!
ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!!!!

সেই যে কবে রেখে গেলি এলি না তো আর
খোকা তোরে দেখার আশায় বুকে হাহাকার
তুই ছড়া এই পৃথিবীতে আমার তো কেউ নাই
এ আশ্রমে বন্দি আমি তোরে কেথায় পাই!
আয় খোকা আয় দিন চলে যায় অশ্রু ঝরায় আঁখি!
ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!!

আমার খোকার অসুখ নাকি, তার হয়েছে জ্বর?
নইলে কেনো আসে না সে আমি কি তার পর?
না দেখে সে থাকতে পারে কিন্তু আমি মা
আমার খোকার মুখ না দেখে থাকতে পারি না
আয়রে খোকা মায়ের কাছে আমি তোরে ডাকি!
ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!!

সে সব দিনের কথা কী তোর মনে পড়ে খোকা
তুই ছিলি খুব সহজ সরল লাজুক মত বোকা
আমায় ছাড়া অন্য কিছু বুঝতি না দিনরাত
আমায় ছাড়া কারো হাতে খাসনি যে তুই ভাত
সেই মাকে আজ থাকিস ভুলে দিস কি মাকে ফাঁকি!
ও খোকা তুই কেমন আছিস ভালো আছিস নাকি!!!!

এইচএ