সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ

স্কটল্যান্ডের নারী পুলিশে হিজাবের অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

scotish-muslim-women-police আওয়ার ইসলাম: স্কটল্যান্ডে পুলিশ বাহিনীতে নারী সংখ্যা বাড়তে থাকায় মুসলিম নারীদের হিজাব অনুমোদন দেয়া হয়েছে। পুলিশ বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, তারা আশা করছেন, নতুন এই ঘোষণার ফলে মুসলিম নারীরা এই পেশায় কাজ করার আগ্রহ বোধ করবেন।
এর আগে পুলিশ বাহিনীতে মুসলিম নারীদের কাজ করার বিষয়ে খুব একটা আগ্রহ দেখা যায়নি।

অতীতে স্কটল্যান্ডের নারী পুলিশরা হিজাব পরার অনুমতি পেতেন । তবে এই সুবিধা ছিলো কেবল উর্ধ্বতন কর্মকর্তাদের।

এক বিবৃতিতে চিফ কনস্টেবল ফিল গোরমলেই বলেছেন, ‘আমি এ ধরনের ঘোষণা দিতে পেরে খুবই আনন্দিত। এ ধরনের পেশায় মুসলমান এবং বৃহত্তর সম্প্রদায়কে স্বাগত জানাই।’

স্কটিশ পুলিশ মুসলিম এসোসিয়েশন (এসপিএমএ) এ ধরনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। এসপিএমএর প্রধান ফাহাদ বশির বলেছেন, ‘এ ধরনের পদক্ষেপ খুবই ইতিবাচক। এ ধরনের সিদ্ধান্তে মুসলিম নারীরাও এখন পুলিশে যোগদানের ব্যাপারে আগ্রহী হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’

এ বি আর