শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

জসীম উদ্দীন রাহমানী’র বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jashim_uddin_rahmaniআওয়ার ইসলাম: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসীম উদ্দিন রাহমানীসহ দশজনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। ২৭ নভেম্বর অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।

জঙ্গি তৎপরতা, সরকার ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রাহমানীসহ ১০ জনের বিরুদ্ধে ২০১৩ সালের ২৪ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা করে পুলিশ। তদন্ত শেষে ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র জমা দেন ডিবির পরিদর্শক মো. আবদুল লতিফ শেখ। বিচারের জন্য ওই বছরের ২৬ অক্টোবর মামলার নথি পাঠানো হয় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে।

আজ জসীম উদ্দিন রাহমানী ছাড়া আরও তিনজনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এঁরা হলেন, সাইফুল ইসলাম ওরফে প্রিন্স, আবু হানিফ ও জাহিদুর রহমান। এ মামলায় আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য গ্রেপ্তার হওয়ার পর জামিনে মুক্ত হয়ে এখন পলাতক। আর জামিনে আছেন একজন।

২০১৩ সালের ১২ আগস্ট বরগুনা থেকে গ্রেপ্তার হন জসিম উদ্দিন রাহমানী। ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় ইতিমধ্যে জসিমকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার আরেকটি আদালত।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ