সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

দেশ গবেষকের খোঁজে শুরু হচ্ছে ‘এসো দেশকে জানি’ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

desh2

আওয়ার ইসলাম: ব্যাপক আগ্রহ ও উদ্দিপনা নিয়ে দেশ গবেষকের খোঁজে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘এসো দেশকে জানি’ সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। ১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতাটি চলবে। মহান বিজয় দিবস উপলক্ষে দেশ অধ্যয়ন কেন্দ্র ও আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমমের যৌথ উদ্যোগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে।

শিশুকিশোর শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশের লক্ষ্যে মাসব্যাপী সাধারণজ্ঞানধর্মী এই প্রতিযোগিতার আয়োজন। দুটি ধাপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নির্বাচিত ৩০০ জনকে নিয়ে বিজয় উৎসব ও ১০ জনকে ‘দেশ গবেষক সম্মাননা পত্র’সহ আকর্ষণীয় পুরষ্কার দেয়া হবে। বিজয় উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ আলেম কবি,সাহিত্যিক সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম

১০ নভেম্বর থেকে ৩০ নভেম্বর আওয়ার ইসলাম এর ফেসবুক পেইজের মাধ্যমে প্রতিযোগিতা চলবে। পেইজে প্রতিদিন সকাল ১০ টায় একটি করে প্রশ্ন দেয়া হবে অংশগ্রহণকারীকে কমেন্টে উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতা থেকে লটারির মাধ্যমে ২০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। মাস শেষে বাছাইকৃত ৩০০ জনকে নিয়ে ঢাকার একটি হলে ফাইনাল লিখিত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ
আওয়ার ইসলাম ইভেন্ট (০১৭১৯০২৬৯৮০)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ