আওয়ার ইসলাম: বাংলাদেশে কওমি সনেদের স্বীকৃতি ইস্যুতে উলামায়ে কেরামের দৃশ্যমান ইখতেলাফের প্রেক্ষিতে গভীর উদ্বেগ ও শংকা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কওমি ঘরানার উলামায়ে কেরাম। তাঁরা বলেছেন, আমাদের আকাবির-আসলাফগণ দিনের পর দিন খেয়ে না খেয়ে মেহনত করে, রাতের পর রাত চোখের পানি দিয়ে যায়নামাজ ভিজিয়ে তিল তিল করে গড়ে দিয়ে গেছেন এই মাদরাসাগুলো। সনদের স্বীকৃতি ইস্যুতে দ্বন্দ ও দ্বিধাবিভক্তি সত্যি সত্যি অযাচিত ও অনাকাঙ্খিত।
আজ বাংলাদেশের হাজার হাজার কওমি মাদরাসাগুলো অস্তিত্বজনিত অস্বস্থিকর পরিস্থিতিতির মুখোমুখি দাঁড়িয়ে আছে। লক্ষ লক্ষ কওমি সন্তান আজ দিশেহারা। এতিম ও উদ্বাস্তুর মত তারা এদিক-সেদিক ছুটে বেড়াচ্ছে! এভাবে তো চলতে দেওয়া যায় না। এমন অবস্থা কারো কাম্যও নয়।
বাংলাদেশের কওমি চিন্তাধারার উলামায়ে কেরাম যদি এখনো অবস্থার ভয়াবহতা ধরতে না পারেন, তাহলে কওমি ইতিহাস-ঐতিহ্য, বুনিয়াদ ও উসূল তথা কওমির আসলিয়্যাত ও স্বাতন্ত্র্য নড়বড়ে হয়ে যেতে পারে। উজাড় হয়ে যেতে পারে শত বছরের নিষ্কলুষ শিক্ষা ও সুস্থ সংস্কৃতির ধারক-বাহক ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানগুলো। তাই, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও ছোটখাটো দূরত্বকে দূরে ফেলে বাংলাদেশের কওমি উলামায়ে কেরামের উদারমনা হয়ে এক টেবিলে বসা উচিত। আলোচনার মাধ্যমে ঐক্যদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত সনদের স্বীকৃতি গ্রহণ করা হবে কি হবে না!
এটা যদি না হয়, আর আল্লাহ না করুন, বাংলাদেশের কওমি বাগানগুলো যদি উজাড় হয়ে যায়, তাহলে যাদের কারণে ঐক্য প্রক্রিয়ার বাঁধাগ্রস্ত হবে, তাঁদেরকেই দায় নিতে হবে এর। ইতিহাস তাদের ক্ষমা করবে না। আর কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায়ও জবাবদিহি করতে হবে তাদের। অতএব, কওমি মাদরাসার ইতিহাস-ঐতিহ্য, উসূল ও বুনিয়াদ অক্ষুণ্ণ রেখে স্বীকৃতির ব্যাপারে ঐক্যবদ্ধ চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কওমি চিন্তাধারার উলামায়ে কেরাম বাংলাদেশের সর্বস্তরের কওমি উলামায়ে কেরামের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন, ০১. শায়খুল হাদিস মাওলানা আব্দুস সালাম (মিশিগান) ০২. মাওলানা মুফতি জামাল উদ্দিন পরিচালক, বায়তুল হামদ ইন্সটিটিউট, নিউ ইয়র্ক ০৩. মাওলানা আব্দুর রহিম শায়খুল হাদিস, দারুল উলুম, নিউ ইয়র্ক ০৪. মাওলানা আজ