মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮


বিএনপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bnpআওয়ার ইসলাম: বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় বরকতউল্লাহ বুলু, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াসহ বিএনপির ২২ নেতাকর্মীকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে আদালত।

যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসও রয়েছেন।

এ মামলায় কারাগারে থাকা হাবিব উন নবী খান সোহেলের জামিন আবেদন এদিন নাকচ করে দেন বিচারক।

রোববার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ ট্রাইব্যুনালের (১ নম্বর বিশেষ ট্রাইব্যুনাল) বিচারক মো. কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে পরোয়ানা জারির আদেশ দেন বলে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি তাপস কুমার পাল জানিয়েছেন।

তিনি বলেন, আসামিদের গ্রেপ্তারের বিষয়ে আগামী ২৭ জানুয়ারি পুলিশকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ