শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

এবার মেলানিয়াকে ধর্ষণের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

melaniaআওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভের পাশাপাশি নতুন বিতর্ক উপচে উঠছে। এ অবস্থার মধ্যেই শনিবার ট্রাম্প হোটেলের সামনে প্রতিবাদকারীরা ট্রাম্পের স্ত্রী ও বিখ্যাত মডেল মেলানিয়াকে ধর্ষণের আহ্বান জানিয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ভাইরাল হয়ে ওঠা এক ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা 'রেইপ মেলানিয়া' লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করছেন।

শনিবার ট্রাম্প হোটেলের সামনে এক বিক্ষোভ কর্মসূচিতে ওই প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

এদিকে 'রেইপ মেলানিয়া' ছবিটি ভাইরাল হয়ে ওঠার পর অনেক টুইটার ইউজার সেটিকে ট্রেন্ডিং টপিক হিসেবে নিজেদের ফিডে দেখতে পান।

বিষয়টি বিতর্কিত হওয়ার কারণে সেটিকে বাদ দেয়ার দাবি উঠলেও আলোচিত বিষয় হয়ে ওঠার কারণে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি তা সরিয়ে ফেলেনি।

এদিকে রেইপ মেলানিয়া ট্রেন্ডিং হওয়ার বিষয়ে টুইটার কর্তৃপক্ষ ওয়াশিংটন পোস্টকে জানায়, বিষয়টি এমন নয় যে, এর মাধ্যমে যৌন নির্যাতনকে উৎসাহ দেয়া হয়েছে বরং বিক্ষোভকারীদের প্ল্যাকার্ডের ভাষার নিন্দা জানানো হয়েছে।

গত মার্চে বেলজিয়ামে সন্ত্রাসী হামলার পর 'স্টপ ইসলাম' হ্যাশট্যাগের কারণে এমন বিতর্কিত ঘটনা ঘটেছিল। তবে ট্রেন্ডিং বিষয়টি টুইটার কর্তৃপক্ষ প্রত্যাহার করেনি।

অবশ্য ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার পর টুইটার থেকে তা সরিয়ে নেয়া হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ