সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

আল্লাহ সবই পারেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

new-zealand

আওয়ার ইসলাম: এক শ্বাশ্বত বাণী প্রচলিত আছে, ‘রাখে আল্লাহ, মারে কে?’  সেই বাণীটি আবারো সত্য প্রমাণিত হলো।

গত সোমবার নিউজিল্যান্ডে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেবে গেছে অনেক রাস্তা-ঘাট। বিধ্বস্ত হয়েছে অনেক জনপদ। মৃত্যুও হয়েছে দুইজন মানুষের।

কিন্তু তিন তিনটে গরুর অলৌকিকভাবে বেঁচে যাওয়ার এক ভিডিও এরই মধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। খবর ডেইলি মেইলের।

সংবাদে বলা হয়, মাঠে ঘাস খাচ্ছিল তিনটি গরু। গরু তিনটি যেখানে অবস্থান করছিল তার ঠিক চারপাশের সব মাটি সোজা দেবে গেছে। কেবল গরু তিনটি যে জায়গায় ছিল তা দাবেনি। ফলে এখন কেউ দেখলে মনে করবেন যে গরু তিনটি একটি  ছোট টিলায় রয়েছে।

মঙ্গলবার প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, পর্বতের মতো ক্ষদ্র একটি দ্বীপে অসহায় অবস্থায় রয়েছে এ তিনটি গরু। চারপাশে মাটি নেই। কী অলৌকিকভাবে বেঁচে রয়েছে এ গরু তিনটি!

ভিডিওটি দেখুন

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ