বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ছোটগল্প: কল্পনায় হুমায়ূন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিরোজ আল মামুন

হুমায়ূন আহমেদ স্যারকে নিবেদিত ছোটগল্প

humayun-ahmedরাস্তার ফুটপাত দিয়ে দ্রুত হাঁটার কোন না কোন উদ্দেশ্য থাকে। আমারও আছে তাই হাঁটতেছি। তেমন মহৎ কিছু না হলেও নগন্য না। মনটা খারাপ। ভীষণরকম খারাপ যাচ্ছে ইদানীং। মন খারাপের সময় অযথা হাঁটাহাঁটি করলে মন ভালো হয়ে যায়।কথাটা আমার না। হুমায়ূন স্যারের। ও তার কথাতো বলাই হয়নি। হুমায়ূন আহমেদ বাংলার কথা সাহিত্যিক। তবে আমার কাছে তিনি যাদুকর। সেদিন তার হলুদ হিমু কালো র‍্যাব বইটা যাদুর মতো কাজ করেছে আমার উপর। আজ যাদু কাজ করছে না। এন্টিযাদুর ট্যাবলেট খাইনি। তবে মানসিকভাবে কোন প্রভাব নেওয়ার মতো মস্তিষ্ক এখন নেই। কিছু কিছু সময়ই এমন, ভালো প্রত্যাশিত বস্তুও কাছে এলে খারাপ লাগে। রাস্তা থেকে দ্রুত তাই বাসায় ফিরলাম। লম্বা ঘুম দিতে হবে। মিসির আলী টাইপের ঘুম। এ ঘুমের কিছু নিয়ম আছে। রুমটা কবরের মতো ঘোর অন্ধকার থাকতে হবে। একটা বিদেশী কম্বল থাকতে হবে সাথে দুটো ফ্যান ঘুরতে হবে। ফ্যানের পাখা না ঘুরলেও হয়তো ভাগ্যের চাকা ঘুরেছে। কে যেন বিদেশী একটা কম্বল রেখে গেছে আমার বিছানায়ই। রুমটা সব সময় খোলাই থাকে তাই রেখে যাওয়া ব্যক্তির অসুবিধে হয়নি রাখতে।

ঘুম থেকে উঠেই মনে হলো আজ হুমায়ূন আহমেদের সাথে দেখা করতে হবে। তাকে নীলপদ্ম উপহার দিতে হবে। তিনি খুব খুশিই হবেন। এটা তার প্রিয় ফুল। না হলে তো আর বইয়ের নামে এটা উল্লেখ করেননি। পরেই মনে হলো লেখকদের চরিত্র বিচিত্র।তারা বইয়ে বিভিন্ন বিষয় উপস্থাপন করলেও বাস্তবে তার জীবন অন্যরকম। সেদিন এক লেখকের জন্য একটা কালো পাঞ্জাবি কিনে তার সাথে দেখা করতে গেলাম। সরাসরি তার বাসায় গিয়ে বললাম, স্যার আপনার প্রিয় কালারের পাঞ্জাবি এনেছি আপনার জন্য। আপনি নিশ্চয়ই খুব খুশী।

তিনি প্রচণ্ড রাগ নিয়ে বললেন, আপনাকে কি কখনো বলেছি যে,কালো আমার প্রিয় রঙ?

কিন্তু আপনিতো স্যার আপনার সব বইয়ের নায়ককে কালো পাঞ্জাবিই পড়ান। তাই ভাবলাম... কথা শেষ করতেই পারলাম না।
তিনি বলে উঠলেন, কালো আমার সব চেয়ে অপছন্দনীয় রঙ। মানুষ বেশি আলোচনা করে দুইটা জিনিস নিয়ে।হয়তো পছন্দের নয়তো অপছন্দের। আমি তাই অপছন্দটাই বেছে নিছি।

কিন্তু আমি বেছে নিলাম নীলপদ্মটাই। অবশ্যই স্যারের এটা পছন্দই হবে।এটা সদ্য তোলা তাই বেশিই ভালো লাগছে। হাঁটা শুরু করলাম সেই ফুটপাত দিয়ে। অনেক দূরের রাস্তা তাই দ্রুত হাঁটছি। খুব দ্রুত নুহাশ পল্লীতে পৌঁছে গেলাম। à