শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

চীনে আশ্রয় পেল ৩ হাজার রোহিঙ্গা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rohinga7আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন প্রদেশের সেনাবাহিনীর অত্যাচারে পালিয়ে বেড়ানো রোহিঙ্গাদের মধ্যে ৩ হাজার আশ্রয় পেয়েছে চীনে।

দেশটির গণমাধ্যম জানায়, সরকারের বরাতে বলা হয়েছে, মিয়ানমারের কিছু নাগরিককে চীনের মিয়ানমার সীমান্তাঞ্চলে আশ্রয় দেয়া হয়েছে।

রোহিঙ্গাদের মূল আবাসস্থল থেকে চীন সীমান্ত সবচেয়ে বেশি দূরে। কিন্তু জীবন বাঁচানোর তাগিদে ছুটতে থাকা  মানুষগুলো বাংলাদেশ ও ভারত সীমান্ত ব্যবহার করে চীনে যাচ্ছে। চীনের সরকারের পক্ষ থেকে আরো জানানো হয়, তিন হাজার

মিয়ানমারের নাগরিককে আমরা আশ্রয় দিয়েছি। যাদের সিংহভাগই আহত। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে এবং  চিকিৎসা সেবাও দেয়া হচ্ছে।

চীন সরকারের বরাত দিয়ে ফার্স্ট পোস্ট জানায়, মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের যতটুকু সম্ভব সহায়তা দেয়ার চেষ্টা করছে চীন।

এদিকে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার পাশাপাশি মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চীন। তারা জানায়,  চীন সীমান্তাঞ্চলে মিয়ানমারের গতিবিধির ওপর নজর রেখে নিরাপত্তা ব্যবস্থা বাড়াচ্ছে।

এদিকে বাংলাদেশ ঢালাওভাবে সীমান্ত না খুললেও আশ্রয় দিচ্ছে রোহিঙ্গাদের। ফার্স্ট পোস্ট জানায়, কমপক্ষে ৮৬ জনকে হত্যা ও ৩০ হাজার মানুষকে উচ্ছেদ করেছে মিয়ানমার সরকার। তাদের অনেকেই জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশে প্রবেশ করে। এ ক্ষেত্রে আহত বেশ কিছু রোহিঙ্গাকে বাংলাদেশ আশ্রয় দিয়েছে বলে জানায় তারা।

সূত্র : ফার্স্ট পোস্ট ও সাউথ চায়না মর্নিং পোস্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ