সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি

জীবন্ত জেব্রা ক্রসিং!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zebraআওয়ার ইসলাম: রাস্তা পারাপারের জন্য দেয়া হয় জেব্রা ক্রসিং। সাদা সাদা কয়েকটি দাগ। যা দেখতে জেব্রার শরীরের মতো হওয়ায় বলা হয় জেব্রা ক্রসি।

তবে আফ্রিকার এক রাস্তায় দেখা মিলল বাস্তবের জেব্রা ক্রসিং। রাস্তায় দাঁড়িয়ে কয়েকটি জেব্রা- ক্রসিং তৈরি করেছে।

একটা দুটো নয়, পাঁচ পাঁচটা জেব্রা বতসোয়ানা পার্কের রাস্তায় দাঁড়িয়ে ক্রসিং তৈরি করেছে। ওই রাস্তা পার হওয়ার সময় মনে হতে পারে হয়তো জেব্রাদের কোনো অনুষ্ঠান চলছে।

আফ্রিকা আলবিদা ট্যুরিজম নামে একটি প্রতিষ্ঠানের ফটোগ্রাফার পল কার্নস্টিড তাৎক্ষণিকভাবে ক্যামেরায় ওই দৃশ্য ধারণ করেন।

কার্নস্টিড জানান, তিনি নগমা সাফারি লজের মালিক। তিনি নিজেই এটা পরিচালনা করেন। এ ছাড়া তিনি আফ্রিকা আলবিদা ট্যুরিজমের জন্য কাজ করছেন। কবের ন্যাশনাল পার্ক থেকে তিনি লজের দিকে যাচ্ছিলেন। ফেরার পথে হঠাৎ তিনি এই জেব্রা ক্রসিং দেখতে পান।

তিনি বলেন, ‘জেব্রাগুলো শুধু রাস্তা পার হচ্ছিল। তারা বেশি সময় রাস্তার ওপর থাকেনি। তবে এমনভাবে তারা রাস্তা পার হচ্ছিল যেন এটা সত্যি জীবন্ত জেব্রা ক্রসিং। এটা দেখে আমি খুবই আনন্দিত হই। এই অল্প সময়ের মধ্যেই আমি ছবি তুলতে সক্ষম হই।’

জেব্রা বতসোয়ানার জাতীয় প্রাণী। তারা প্রায়ই অন্যান্য প্রাণীর সঙ্গে এদিক সেদিক ঘোরাঘুরি করে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ