মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮


মাহমুদুর রহমানের মুক্তি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahmudur-rahmanআওয়ার ইসলাম:  জামিনে আজ মুক্তি পেতে চলেছেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর জেলার নাশির আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাহমুদুর রহমানের জামিনের কাগজপত্র ইতোমধ্যে কারাগারে পৌঁছেছে। কারা কর্তৃপক্ষ সেটি যাচাইবাছাই করে দেখছে। কাগজপত্র সঠিক থাকলে আজই জামিনে মুক্তি পাবেন তিনি।

এদিকে, মাহমুদুর রহমানকে স্বাগত জানাতে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও বিএনপির নেতৃবৃন্দ কারাফটকে জমা হয়েছেন বলে শোনা গেছে।

এবিআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ