শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

এই প্রথম হিজড়াদের জন্য মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

SONY DSC

আওয়ার ইসলাম: হিজড়াদের জন্য আলাদা মসজিদ নির্মানের উদ্যোগ নিয়েছে পাকিস্তানের হিজড়াদের একটি সংস্থা। দেশটির ইসলামাবাদে এই প্রথম নির্মিত হচ্ছে এ ধরনের মসজিদ।

দেশটির হিজড়া অধিকার বিষয়ক একদল কর্মী সম্প্রতি এমন উদ্যোগ নিয়েছেন। তাদের মতে হিজড়া সম্প্রদায় যাতে মসজিদেও বৈষম্যের শিকার না হয় এ কারণেই এ উদ্যোগ।

হিজড়াদের অধিকার বিষয়ক সংস্থা ‘সফর’ এর প্রধান নাদিম খাশিশ জানান, ‘আমরা মূলত সমাজকে এই বার্তা দিতে চাই হিজড়ারাও মানুষ। তাদেরও মসজিদে নামাজের অধিকার রয়েছে। তাদেরও অধিকার আছে মসজিদে গিয়ে প্রার্থনা করার, পবিত্র কুরআন পাঠ করার।’

পাকিস্তানের এই সংস্থাটিতে প্রায় দুই হাজার ৭০০ জন হিজড়া রয়েছেন। এদের বেশিরভাগরই বসবাস ইসলামাবাদে।

পাকিস্তানে হিজড়াদের এখনো নাগরিক সুবিধা দেয়া হয়নি।

পুরো বিশ্বেই হিজড়াদের বৈষম্যের দৃষ্টিতে দেখা হয়। বাঁকা চোখে এবং বিরক্তিকর চাহনিতে মানুষ তাদের নানারকম কটুক্তি করে থাকে। অথচ এটি আদৌ উচিত নয়। কারণ হিজড়াও আল্লাহ কর্তৃক সৃষ্ট। তাদেরও নাগরিক সুবিধার কথা কুরআন ও হাদিসে উল্লেখ রয়েছে।

সূত্র: দ্যা ইন্ডিপেন্ডেন্ট

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ