বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

শেকৃবির ভর্তি পরীক্ষায় হিজাব নিষিদ্ধ; ইশা ছাত্র আন্দোলনের প্রতিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha7আওয়ার ইসলাম: রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ-২০১৭ এর ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধের নামে পরীক্ষার্থীদের হিজাবের উপর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আল-আমীন, কেন্দ্রীয় সহ-সভাপতি জি.এম. রুহুল আমীন এবং সেক্রেটারি জেনারেল শেখ ফজলুল করীম মারুফ এক যুক্ত বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জালিয়াতি রোধে তথ্য-প্রযুক্তির এ যুগে ফিঙ্গারপ্রিন্টসহ বিভিন্ন প্রযুক্তি রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে সকল প্রযুক্তি ব্যবহার না করে হিজাবের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অযোগ্যতার প্রমাণ দিয়েছে। এটি ডিজিটাল বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা আশ্চর্য হই নিজেদের অযোগ্যতাকে ঢাকা দেয়ার জন্য দেশের ৯২ ভাগ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে হিজাব নিষিদ্ধের মত অন্যায় পদক্ষেপ গ্রহণ করেছে। যেকোন মূল্যে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরীক্ষার্থীদেরকে হয়রানিমুক্তভাবে পরীক্ষা দেয়ার পরিবেশ তৈরি করতে হবে।

নেতৃবৃন্দ আরো বলেন, আমরা মনে করেছিলাম কৃষির উন্নয়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষি শিক্ষায় অবদান রাখছেন। আজ আমরা হতাশ হলাম যখন দেখলাম ভর্তি পরীক্ষায় প্রযুক্তি ব্যবহার না করে অযৌক্তিকভাবে হিজাব নিষিদ্ধ করে মুসলিম পরীক্ষার্থীদেরকে হয়রানির পদক্ষেপ নিয়েছে। আমরা এই ব্যর্থ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অপসারণ চাই।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ