সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

বিপিএল ৪র্থ আসরের ট্রফি জিতল ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bplখেলা ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংসকে রানে হারিয়ে তৃতীয় বারের মতো শিরোপা তুললো ঢাকা।

টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহী কিংসকে ১৬০ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ঢাকা । জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রানে থামে রাজশাহীর ইনিংস। এতে ৫৬ রানের জয় পায় ঢাকা।

রাজশাহীর হয়ে নুরুল হাসান সোহান (৫), সাব্বির রহমান (২৬), মুমিনুল হক (২৭), জেমস ফ্রাঙ্কলিন (৫), ড্যারেন স্যামি (৬), আব মেহেদী হাসান মিরাজ (১), ফরহাদ রেজা (২) ও ৪ রানে অপরাজিত থাকেন আফিফ হোসেন ।

এর আগে শিরোপা নির্ধারনি এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে ঢাকা।

ঢাকার হয়ে ওপেনিং করতে নামেন মেহেদী মারুফ ও এভিন লুইস।

১২ করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে ফিরেন মেহেদী মারুফ। আফিফ হোসেনে বলে নাসির হোসেন (৫)। এছাড়া স্যামির বলে মোসাদ্দেক হোসেন (৫), ফরহাদ রেজার বলে এভিন লুইস (৪৫) ও কুমার সাঙ্গাকারা (৩৬), রান আউট ডোয়াইন ব্রাভো (১৩), সামিত প্যাটেলের বলে আন্দ্রে রাসেল (৮), ফরাহদ রেজার বলে সাকিব আল হাসান (১২) ও উইলিয়ামসের বলে আলাউদ্দিন বাবু ।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ