মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

জাতিসংঘ নিরপেক্ষ নয়; আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

duterte_duerteআওয়ার ইসলাম: জাতিসংঘের ভবন আগুনে পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। তিনি বলেছেন, যে কেউ জাতিসংঘে তার বিরুদ্ধে অভিযোগ করতে পারে। কিন্তু তিনি যখন আমেরিকায় যাবেন তখন জাতিসংঘের ভবনে আগুন লাগিয়ে দেবেন। কারণ বিশ্বসংস্থাটি নিরপেক্ষ নয়।

দেশটির দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের সময় তিনি এ হুমকি দেন। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশন ফিলিপাইনে মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের হত্যার বিষয়ে তদন্তের দাবি তোলার পর দুতের্তে একের পর এক সংস্থাটির সমালোচনা করে যাচ্ছেন।

জাতিসংঘ বলছে, ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দুতের্তে দায়িত্ব নেয়ার পর থেকে এ পর্যন্ত মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্তত ছয় হাজার ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

দুতের্তে এর প্রতিক্রিয়ায় বলেছেন, তার দেশ জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে আসবে। একইসঙ্গে আমেরিকার সঙ্গেও সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেবে।

সূত্র: পার্সটুডে

জুনায়েদ জামশেদের অ্যালবাম সম্পর্কে অবাক তথ্য দিলেন তারিক জামিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ