বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ধর্মীয় অবমাননাকর বই প্রকাশ না করলে মেলায় অনুমোদন পাবে শ্রাবণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sraban_banglaআওয়ার ইসলাম: ধর্মীয় অবমাননাকর বই প্রকাশ না করার শর্তে একুশে বইমেলায় আসার অনুমোদন পাবে শ্রাবণ প্রকাশনী। শুক্রবার বাংলা একাডেমির পক্ষ থেকে এমন শর্ত দিয়েছে কর্তৃপক্ষ।

একাডেমির পরিচালক মেলা উদযাপন কমিটির সদস্য সচিব জালাল আহমেদ মিডিয়াকে বলেছেন, ‘গ্রন্থমেলার নীতিমালা পরিপন্থি কোনো কার্যক্রম করবে না এবং ধর্মীয় মূল্যবোধে আঘাত .হানে এমন বই প্রকাশ করবে না- এ শর্তে অঙ্গীকারনামা পাঠালে বাংলা একাডেমি শ্রাবণ প্রকাশনীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে।’

গত ২২ নভেম্বর বইমেলা সংক্রান্ত এক সভায় বাংলা একাডেমির নির্বাহী পরিষদ গ্রন্থমেলার ‘স্বার্থবিরোধী’ কার্যকলাপের অভিযোগ এনে শ্রাবণ প্রকাশনীকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে।

গত বইমেলায় ব-দ্বীপ প্রকাশনীর ‘ইসলাম বিতর্ক’ নামের একটি বই নিষিদ্ধ করার প্রতিবাদ ও বইটি প্রকাশের দায়ে গ্রেপ্তার প্রকাশক শামসুজ্জামান মানিকের মুক্তির আন্দোলনে যুক্ত হওয়ায় একাডেমি এই ব্যবস্থা নেয় অভিযোগ করেন শ্রাবণের স্বত্বাধিকারী রবিন আহসান।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচলার পাশাপাশি নিষেধাজ্ঞার প্রতিবাদে ২৭ ডিসেম্বর বাংলার একাডেমির সামনে এক বিক্ষোভ করা হয়।

এআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ