শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ পেট্রল মজুত করে অতিরিক্ত দামে বিক্রি, ২৫ হাজার টাকা জরিমানা ইসরায়েল অশুভ শক্তি ও মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

নামাজের জন্য উন্মুক্ত হলো দৃষ্টিনন্দন নিজাম-হাসিনা মসজিদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vola_mosjidআওয়ার ইসলাম: ভোলা জেলার উকিলপাড়ায় নির্মিত দৃষ্টিনন্দন মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। আজ জুমা’র নামাজ আদায়ের মাধ্যমে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নিজাম-হাসিনা ফাউন্ডেশন মসজিদটি উদ্বোধন করা হয়।

 মসজিদটি উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ভারপ্রাপ্ত খতিব ও পেশ ইমাম মুফতি এহসানুল হক জিলানী ও ইসলামিক ফিকাহ বোর্ডের সেক্রেটারি মুফতি আমিমুল ইহসান।

জানা যায়, জুমার নামাজে প্রায় ২ হাজার পুরুষ এবং নারী অংশ নিয়েছেন।

দৃষ্টিনন্দন মসজিদটি সম্পর্কে আরো জানতে পড়ুন : দেশের মাটিতে নান্দনিক মসজিদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ